ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ৯:৩৭ এএম

কক্সবাজারের উখিয়ায় বন্যার পানিতে ডুবে মো. রাকিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা হালুকিয়া পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। রাকিব ওই গ্রামের আলী আকবরের বড় ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খেলতে বের হয়ে বাড়ির পাশে বৃষ্টি ও ঢলের পানিতে পড়ে স্রোতে ভেসে গিয়ে রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

নিহতের পিতা আলী আকবর কান্না জড়িত কন্ঠে বলেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ছোট্ট শিশুকে পানির আশেপাশে না যাওয়ার জন্য বারণ করি এবং কাজের প্রয়োজনে স্টেশনের দিকে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে খবর আসে আমার ছেলে পানিতে ভাসছে। যখন এ খবর শুনি তখন আমার কিছুই করার ছিলনা। ছুটে এসে ছেলের নিথর দেহটা পায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, টানা বৃষ্টিতে আমার ২নং ওয়ার্ডের নিম্নাঞ্চল ঢলের পানিতে ভরে গেছে। এরমধ্যে দুপুরে খেলতে বের হয়ে রাকিব পা পিছলে বা কোনোভাবে পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। কিন্তু পরক্ষণে তার লাশ পানিতে ভেসে উঠে।

ওসি শামীম হোসেন বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer