উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ৭:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ার পালং খালীতে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ২ টি অবৈধ স’ মিল উচ্ছেদ সহ বিপুল পরিমাণ গাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার থাইংখালীর ৪ নম্বর ওয়ার্ডের গৌজঘোনা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফি আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, দোছড়ি বন বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও ওয়ালা পালং বিট কর্মকর্তা রনি সহ উখিয়া থানার পুলিশ, স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কতিপয় সিন্ডিকেট সদস্যরা কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে স’ মিল স্থাপন করে গাছ চিরাই করে আসছিল ।
উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ২ টি স’মিল উচ্ছেদের সময় আনুমানিক ১৮০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়েছে । টানা ৩ ঘন্টা ব্যাপী উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ অংশ নেন।

এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...