উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০২/২০২৩ ২:৫২ পিএম , আপডেট: ০৬/১০/২০২৩ ৩:৪৬ পিএম

কক্সবাজার উখিয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে নিয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পরির বিল গ্রামে।
প্রবাসীর রফিকের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, ওই প্রবাসী স্ত্রী ইয়াছমিনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মাসেদুর রহমান মাসুদ। প্রবাসী রফিক দেশে আসার খবর পেয়েই তার স্ত্রী ইয়ামিনকে নিয়ে ৭ দিন আগে উধাও হয়ে যান তিনি।

প্রবাসী রফিকের ভাই জসিম বলেন, আমার ভাইয়ের সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে উপজেলা কৃষকলীগের সভাপতি মাসেদুর রহমান মাসুদ। ফুঁসলিয়ে সম্পর্ক করে আমার ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে গেছে। ১২ বছর বয়সের আমার ভাইপো লজ্জায় ঘরের বাইরে বের হচ্ছে না, শুধু কাঁদছে।

তিনি আরও বলেন, মাসুদ এলাকায় আওয়ামীলীগের নেতা পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সমাজে নানা অপকর্ম করে বেড়ায়। তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস দেখায় না। আমার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে আমার ভাইয়ের বউসহ আত্মগোপনে চলে গেছে। আমি এর বিচার চাই।

এই বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রবাসীর স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়া নিয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর ভাই। বিষয়টি আমরা দেখছি। সুত্র: সিভয়েস

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...