উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১১/২০২২ ১০:০০ এএম

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটায় বাধা দেওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন মারধরের শিকার হয়েছেন। শনিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামারিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব জানান, পিআইও আল মামুনের ওপর ‘পাহাড়খেকো’ সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা হয়েছে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
আল মামুন জানান, সকালে তিনি রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কামারিয়ার বিলে সরকারি প্রকল্পের কাজ পরিদর্শনে যান। সেখানে নতুন মসজিদের সামনে তাঁর ওপর হামলা হয়েছে। তাঁর অভিযোগ, ড্রাম্প ট্রাকের মালিক ও অবৈধ পাহাড়খেকো সিন্ডিকেটের প্রধান টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক বেলালের নির্দেশে হেলাল, জামাল উদ্দিন, সব্বিরসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করেন।

উখিয়া থানার ওসি শেখ মো. আলী জানান, পিআইও মামুনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ড্রাম্প ট্রাক জব্দ ও জড়িতদের ধরতে অভিযান চলছে

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...