সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৮/১১/২০২৫ ২:৪৪ পিএম

উখিয়া বন রেঞ্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।

বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরা খোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছার খোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিনসহ সশস্ত্র বনকর্মীরা অংশ নেন।

অভিযানকালে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পারে মাটি পাচারের সময় ডাম্পারটি জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বনভূমি কেটে মাটি পাচার চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান আরও বলেন, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...
Single Page Footer