উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০১/২০২৪ ৭:৪৮ পিএম

কক্সবাজার উখিয়ায় পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উখিয়া জালিয়া পালং ২নং ওয়ার্ড কাশিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসলিম উদ্দিন উখিয়া পাইন্যাশিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

জানা গেছে, হেলাল কোম্পানির হয়ে মাটি কাটছিল শ্রমিকরা। এ সময় তাদের ওপর পাহাড় ধসের মাটি এসে পড়লে চাপা পড়েন মুসলিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...