ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ৯:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে বশির আহমেদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে এমন অভিযোগ করেছেন নিহতের পারিবারিক সূত্র।

বুধবার (৭ মে) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইনানীর শফির বিলে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বশির আহমেদ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বড়বিল গ্রামের সুলতান আহমেদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে ৮০ হাজার টাকা পেতেন বশির আহমেদ।

ওই টাকার জন্য গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বশিরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, রশিদ আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, আমাদের কাছে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer