প্রকাশিত: ১০/০৩/২০২০ ১২:২৭ পিএম , আপডেট: ১০/০৩/২০২০ ৪:৪৮ পিএম
ধুলাবালিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি,

ধুলাবালিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি,
লিংক রোড থেকে উংচিপ্রাং দুই প্যাকেজে সড়ক সম্প্রসারণের কাজ চলছে প্রায় বছর ধরে। এতে জনগণ তথা যানবাহনের জন্য লাভজনক হলেও নির্মাণ কাজ চলাকালীন সময়েও সংশ্লিষ্ট ঠিকাদার ছলছাতুরির আশ্রয় নিয়ে সড়কে পানি না ছিটানোর কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূলোবালিতে একাকার হয়ে পড়ে সড়কের আশে পাশে বিস্তৃত এলাকা। নির্মাণাধীন সড়কে ধুলার কারনে প্রানঘাতী জীবাণু ছড়ার আশংকা স্থানীয়রা। এদিকে চিকিৎসকরা বলছেন এ সমস্ত ধূলাবালি নাকে মুখে ঢুকলে মারাত্বক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই চিকিৎসকরা পথচারী স্কুল কলেজ শিক্ষার্থীদের সড়ক পথে চলাচল করার সময় মাস্ক ব্যবহাররের পরামর্শ দিয়েছেন।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ কক্সবাজার টেকনাফ সড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রতিদিন সড়কে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা পানি ছিটানোর বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের উপর। কক্সবাজার টেকনাফ সড়ক নির্মাণ কাজের দায়িত্বরত ঠিকাদারের সঙ্গে আনিসের সাথে ০১৭১১৩১৪৪০৮ যোগাযোগ করা হলে তিনি বলেন, উখিয়া সদরে সড়কে প্রতিদিন ৩ বার করে পানি ছিটানো হচ্ছে বলে তিনি জানান।

আজ সকালে সরেজমিন উখিয়া সদরে দেখা যায় ভিন্ন চিত্র, ধুলাময় উখিয়া সদরের প্রধান সড়কে পানি ছিটাচ্ছেনা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্টান। সড়ক ও জনপদ বিভাগ সঠিক তদারকি করছেনা বলে অভিযোগ করছে ব্যবসায়ীরা।

উখিয়ার স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার রহমত উল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধূলা-বালিতে আক্রান্ত হয়ে প্রতিদিন অসংখ্য শিশু-কিশোর হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। তাদেরকে মাস্ক পরে স্কুলে আসা যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...