ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৬ ৯:৫৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় শামসুল আলম নামের এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬) সংক্ষিপ্ত বিচারিক আদালত।

দণ্ডপ্রাপ্ত শামসুল আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেইল পাড়ার বাসিন্দা এবং মৃত সুলতান আহমদের ছেলে।

নির্বাচনি মামলা নং–০১/২০২৬ (উখিয়া)–এর রায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘোষণা করা হয়।

সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ৭৩(২খ) ধারায় দায়ের করা এ মামলায় নির্বাচনী পরিবেশ ব্যাহত করা ও আচরণবিধি পরিপন্থী কার্যকলাপের অভিযোগ আনা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এর সংক্ষিপ্ত আদালত তাকে দোষী সাব্যস্ত করে উল্লিখিত সাজা প্রদান করেন।

রায়ের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নির্বাচনকালীন আইন প্রয়োগে এ রায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer