উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ৩:০১ এএম

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিঘ্নিত হচ্ছে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা, এতে দুর্ভোগে পড়ছে চিকিৎসা নিতে আসা জনসাধারণ।

পরিস্থিতি সামলাতে গিয়ে বিপাকে পড়েছেন কর্তব্যরত ডাক্তাররা, তবুও সেবাদানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও) ডাক্তার সাজ্জাদুল ইমরান শাওন জানিয়েছেন, হাসপাতালে কাজের পরিবেশ খুবই খারাপ।

বিদ্যুৎ এর অভাবে জরুরি সেবা ঠিকমত দেয়া যাচ্ছেনা উল্লেখ করে শাওন বলেন ” এমন অবস্থায় যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ”

তিনি আরো জানান, ” হার্ট অ্যাটাকের রোগী আসলে ইসিজি করাতেও সমস্যার মুখোমুখি হতে হবে। গতকাল ও আজ সারাদিন জেনারেটর চলেছে, বন্ধ হলেও আমরা এর মধ্যে সেবা দিয়ে যাচ্ছি। কর্তব্যরতরা এই গরমে সারাদিন রোজা রেখে কষ্ট করছে। ”

এমন প্রেক্ষাপটে সেবাগ্রহীতাদের সহযোগিতা চেয়েছেন তিনি।

উখিয়ায় ৩৫ মেগাওয়াট চাহিদা থাকলেও জাতীয় গ্রেড থেকে মাত্র ১২ মেগাওয়াট সরবরাহ দেওয়া হচ্ছে বলে জানান, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম কায়জার নূর।

স্থানীয়রা বলছেন, বিরাজমান দুর্ভোগ নিরসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ছাড়া বিকল্প নেই।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer