উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২৪ ৪:১৪ পিএম , আপডেট: ২১/১২/২০২৪ ৪:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনীম তাসিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ” ডিলার ব্যতিত খোলাবাজারে টিসিবি পণ্য বিপণন-বিক্রি করা যায়না। সরেজমিনে প্রমাণ পাওয়ায় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অভিযানে স্থানীয় ব্যবসায়ী আবুবকর, কামাল উদ্দিন সহ তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এধরণের কর্মকাণ্ড পরিচালনা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য মিলছে না কিন্তু ঠিকই আবুবক্করের মতো কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল সহ টিসিবিভুক্ত পণ্য কমদামে সংগ্রহ করে বেশি মুনাফায় ভোক্তাদের কাছে কৌশলে সরবরাহ করছে।

প্রশাসনের এমন তৎপরতা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...