উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ৭:১৪ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় নাজমুন্নেছা (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামে এ ঘটনা ঘটে। নাজমুন্নেছা ওই গ্রামের ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফেরদৌসের বাবা তার ছেলের বাড়ির পূর্ব পাশের একটি সেমি পাকা ঘরে কাঠের বিমের সাথে সঙ্গে গলায় ওড়না পেছানো অবস্থায় পুত্রবধূকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা এখনো বলা যাচ্ছেনা, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...