উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১১:০৫ পিএম

কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯) নামে মোটরসাইকেল আরোহী এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন দুই পথচারী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ড্যানিয়েল পল মেগ্রিন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত ছিলেন। আর আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে সরে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোছাইন বলেন, ‘বিকালে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রীম্প হ্যাচারির সামনে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়িটির ধাক্কায় দুই পথচারী আহত হন।’

নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে তথ্য দিলেও তিনি কোন সংস্থায় চাকরি করেন তা নিশ্চিত করতে পারেননি ওসি।

আরিফ হোছাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

. ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...