ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৩ ৭:৩৯ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি সহ ২ জন অস্ত্র কারবারিকে আটক করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটকরা হলেন রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।
রোববার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
উখিয়া-টেকনাফের (সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল রাত ৮টার দিকে উখিয়া থানায় কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পাওয়া যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অস্ত্র ও গুলি সহ আটক দুই যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...