ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ৭:৩৯ এএম

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য কোটি টাকা৷ শনিবার উখিয়ার পালংখালীর আঞ্জুমান পাড়ায় খায়েরঘের নামক স্থানে এই অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাদককারবারী আঞ্জুমান পাড়ার মো. আব্দুল হাকিমের ছেলে মো. আরফাত (২০) ও একই এলাকার মো. আব্দু ছালামের ছেলে মো. সিফাত (১৯)।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদককারবারি মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে সীমান্তের এপারে আসতে পারে, এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি চৌকস অভিযানিক টিম লক্ষ্য করে অভিযান চালিয়ে হাতে নাতে উক্ত ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ নিয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। এবং আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer