উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১০:১৯ এএম

কৃষি দেশের চালিকাশক্তি , দলমত নির্বিশেষে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সত্যিকারের প্রান্তিক কৃষকদের মূল্যায়ন করতে হবে ।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখার উদ্যোগে আয়োজিত
কর্মী সমাবেশে এ দাবী জোরালোভাবে উত্থাপিত হয় বক্তাদের কন্ঠে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বলেন, ” সরকারি সব তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে, তারা প্রকৃত কৃষকদের হক নষ্ঠ করেছে। আমরা তা আর হতে দিবো না, অনতিবিলম্বে তালিকা সংশোধন করে প্রকৃত কৃষকদের প্রাধান্য দিতে হবে।”

উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী প্রধান বক্তার বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে সার ডিলারের লাইসেন্স বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের দাবী জানান। এছাড়াও তিনি মিয়ানমারে সার পাচার বন্ধে প্রশাসনকে তৎপর হতে অনুরোধ করেন।

সমাবেশে উপস্থিত একাংশ

রাজাপালং ইউনিয়ন উত্তর শাখার আহবায়ক আবুল হাসান আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, সাংগঠনিক সম্পাদক আহছান উল্লাহ মনি, উপজেলা কৃষকদলের আহবায়ক মুনীর আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, যুগ্ম আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান সহ বক্তব্য রাখেন আরো অনেকে।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সমাবেশে কৃষকদলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ কৃষকরা অংশ নেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...