উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:২১ এএম , আপডেট: ২১/০৪/২০২৫ ১০:৪৪ এএম

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে কলেজ শিক্ষক মো. ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শরিফ ওরফে বট্টল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।



রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ইকবালের সঙ্গে শরিফের কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন::  উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১

একপর্যায়ে শরিফ ইকবালের উপর হামলা চালায় এবং তাঁকে গুরুতরভাবে আহত করে। স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে।

নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী ইফতিয়াজ নুর নিশানের পিতা।



গত ৭ এপ্রিল একই ইউনিয়নে জমির সীমানা বিরোধের জেরে নারীসহ ৪ জন খুন হয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...