ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০১/২০২৪ ৭:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক সাগর হাওলাদারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করতে আসলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

দুদকের আইনজীবী আব্দুর রহিম জানান, মামলার গুণাগুণ বিবেচনা করে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে হাজতে পাঠান। মামলার পরবর্তী দিন ঠিক করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন–ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে ৩ লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতন–ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে গেলো বছরের ১৮ অক্টোবর বিকেলে নিজ কার্যালয়ে মামলাটি রুজু করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...