ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৪/২০২৩ ১:১১ পিএম

ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন কাপড়ের ঘ্রাণ। পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসচ্ছল সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১ হাজার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদের নতুন কাপড় বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী৷ এসময় সার্ভিক সহযোগিতা করেন রাজাপালং ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার মুফিজ মিয়া৷
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের সূচনা করেন তিনি৷

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে প্রতি বছরের মতো এবছরও ঈদ উপহার বিতরণ করেছি৷ ঈদ আনন্দ কেবল সমাজের একটি নির্দিষ্ট শ্রেণির নয়, এই ঈদ আনন্দ বাংলার প্রতিটি পরিবারের আনন্দ। তাই এই আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো সমাজের সামর্থ্যবানদের দায়িত্ব।

তিনি আরও বলেন, এদেশের মানুষের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, মানুষের ভাগ্য উন্নয়নও হয়েছে আওয়ামী লীগের হাত ধরে।
তাই আমাদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও আশপাশের সাধারণ মানুষের পাশে থাকা। তবেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।

এতে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম, উপজেলা ছাত্র লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, আওয়ামীলীগ নেতা মোঃ ইদ্রিস মিয়া, আওয়ামীলীগ নেতা বুদ্রুস মিয়া, দেলোয়ার হোসেন দিলু, হাজী নুরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...