ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০২/২০২৩ ৮:৫০ পিএম

মিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া উপজেলায় পাচারকালে সীমান্ত এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়িসহ মো. শরিফ হোসেন (২১) নামে একজন রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা এলাকার থেকে ওই ইয়াবা বড়িগুলোসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফ হোসেন উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার–৩৪ বিজিবির অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বড়ি মিয়ানমার থেকে বাংলাদেশে এনে কেনাবেচা করবে। অধিনায়কের নেতৃত্বে রেজুআমতলী সীমান্ত চৌকির টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলাতুলী জলিলের গোদা থেকে ওই এক লাখ ইয়াবা বড়িসহ শরিফকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। শরিফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, কক্সবাজার-৩৪ বিজিবি চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ কোটি ১ লাখ ৮ হাজার ২০০ টাকার মূল্যের ৪ কোটি ৩৩ লাখ ৬৯৪টি ইয়াবা বড়ি এবং ৫ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১.০৩০ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৮ কোটি ১৬ লাখ ৮ হাজার ২০০ টাকার মাদকদ্রব্যসহ ৮ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...