উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১০/২০২৪ ৮:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন।

গত সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ অক্টোবর) উখিয়ায় অধিগ্রহনকৃত দেশের একমাত্র উন্মুক্ত কারাগারের জায়গা ও কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন ( এনডিসি, পিএসসি।

তিনি বলেন, উখিয়ার পাগলীর বিল মৌজায় উন্মুক্ত কারাগারের জন্য বন্দোবস্তকৃত ১৬০ একর জায়গা ঘুরে দেখেন এবং উক্ত জায়গার সীমানা নির্মানের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি উক্ত জমিতে অবৈধভাবে বসবাসরত ব্যক্তিদের এবং আশেপাশের নিজস্ব জমিতে বসবাসকৃত বাসিন্দাদের সাথেও কথা বলেন।

তিনি আরও বলেন, পাগলীরবিল এলাকায় উন্মুক্ত কারাগার নির্মাণ হলে উক্ত এলাকায় উন্নয়ন হবে এবং উন্মুক্ত কারাগারে যে সকল বন্দীরা অবস্থান করবে তাদেরকে প্রশিক্ষনের পাশাপাশি তাদের দ্বারা সেখানে অর্গানিক ফলমূল চাষ, সবজি চাষ, বৃক্ষ রোপন/পরিচর্চা, মাছ চাষ পোল্টি ফার্ম, ডেইরী ফার্মসহ বৃত্তিমূলক প্রশিক্ষনের মাধ্যেমে তাদেরকে সমাজে পূর্নবাসন ও উক্ত এলাকার উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে। স্থানীয় বাসিন্দারা উক্ত স্থানে উন্মুক্ত কারাগার নির্মানের সংবাদ শুনে অত্যান্ত খুশি হন এবং তারা উন্মুক্ত কারাগারটি দ্রুত নির্মানের জন্য অনুরোধ জানান। তিনি কক্সবাজার জেলা কারাগারও পরিদর্শন করেন এবং বন্দীদের ও কারা কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি কারাগার পরিদর্শনকালে বন্দীদের মধ্যে মাসব্যাপী আয়োজিত ফুটবল লীগ প্রতিযোগীয় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরুষ্কার প্রদান করেন। তিনি কারাভ্যন্তরে একটি ফলজ গাছ রোপন করেন। পরিশেষে তিনি বন্দী ও কারা কর্মকর্তা ও কর্মচারীদের দরবারে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি স্থানীয় কারা ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং কক্সবাজার জেলা কারাগারকে মডেল কারাগারে রুপান্তরে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি প্রিজন্স টিপু সুলতান কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ শাহ আলম খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...