উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১০/২০২৫ ৮:০৯ এএম , আপডেট: ০৮/১০/২০২৫ ৮:৩৯ এএম

কক্সবাজারের উখিয়ায় কুখ্যাত ইয়াবা গডফাদার ও শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন ওরফে মনির প্রকাশ (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের ধামানখালী গ্রামের মৃত জব্বর মুল্লুকের ছেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মনিরকে কৌশলে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামিও। এছাড়া গত বছরের নভেম্বর মাসে দায়ের করা ৯৬০০ ইয়াবা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মনিরকে আইনানুগ প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

অভিযানের বিষয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, এ পর্যন্ত অনেক ইয়াবা পাচারকারী ধরা পড়েছে, তবে তারা বেশিরভাগই বহনকারী বা মাঠ পর্যায়ের সক্রিয় কারবারি। মূল গডফাদাররা থেকে যায় আড়ালে। বিজিবি ইতিমধ্যেই এদের চিহ্নিত করেছে। মাদক চক্রের নেপথ্যের গডফাদারদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...