উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১১:০৪ এএম , আপডেট: ২৯/০৩/২০২৪ ১১:০৫ এএম

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজঘোনা এলাকায় রাতের আঁধারে পাহাড় সাবাড় করছে মো. আলাউদ্দিন ও মো. ছাত্তার মিয়ার নেতৃত্ব পাহাড়খেকো সিন্ডিকেট।

সরকারি বনভূমি নিজেদের দখলে নিয়ে রাতের আঁধারে সুকৌশলে পাহাড়ের মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করে বনবিভাগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে।

বনবিভাগ জানায়, দীর্ঘদিন যাবত গৌজঘোনা এলাকায় পাহাড় কাটা বন্ধ থাকলেও পুনরায় মাটি পাচারের খবর পাওয়া যায়। গোপন সংবাদ পেয়ে অভিযানকালে মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”গভীররাতে মাটি পাচারের খবরে থাইংখালী গৌজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে মাটিভর্তি ডাম্পার জব্দ করে রেঞ্জ কার্যালয় হেফাজতে নিয়ে আসা হয়।

প্রাথমিকভাবে তথ্য নিয়ে জানা যায়, উক্ত এলাকার বুজরুছ মিয়ার ছেলে মো. আলাউদ্দিন বনভূমি দখল করে একই এলাকার আব্দুল হকের ছেলে ছাত্তারের ডাম্পার নিয়ে যোগসাজশে পাহাড় সাবাড় করছে। যতবড় প্রভাবশালী হোক না কেনো বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি , দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...