ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১১/২০২৩ ৯:২৫ এএম , আপডেট: ০৭/১১/২০২৩ ৯:২৫ এএম

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

গ্রেফতার মোহাম্মদ আইয়ুব একই ক্যাম্পের হাফেজ আহমদের ছেলে।

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, রোববার রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং একটি ছুরিসহ মোহাম্মদ আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...