ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৯:১৫ এএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। আটক যুবক পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গজুঘোনা এলাকার আবদুর রহিমের ছেলে সাইফুল ইসলাম বাবুল (২৫)।

সোমবার (২৭ মার্চ) বিকেলে র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব -১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের অভিযানিক দল ২৬ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত অস্ত্রধারী যুবক র‍্যাব দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে আটককৃত যুবকের দেহ তল্লাশী করে লাইসেন্সবিহীন একটি দেশীয় তৈরী এল.জি (অস্ত্র) উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা শামসুল বলেন, গ্রেফতারকৃত আসামি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...