উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২২/০১/২০২৪ ৯:৪৬ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অবৈধ কাঠসহ একটি করাতকল উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ ঘনফুট কাঠ ও করাতকলের মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশও জব্দ করা হয়।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উখিয়ার কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বলেন, কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একটি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় ৩০ ঘনফুট কাঠ ও করাতকলের অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

গত এক সপ্তাহে তিনটি করাতকল ও শতাধিক ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে উল্লেখ করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল জানান, বনাঞ্চল ধ্বংস করে সুকৌশলে করাতকলের মাধ্যমে কাঠ চিরাই করে আসছে মিজান, তৌহিদ সিন্ডিকেট। তথ্য উপাত্ত নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় সজাগ ও সতর্ক রয়েছে বনবিভাগ। তবুও, জনবল সংকটের কারণে অনেক জায়গায় জবর দখল হয়। আমরা জবরদখলকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি। বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...