প্রকাশিত: ২০/০৪/২০২২ ৪:৪৬ পিএম

ঈদের ছুটির সঙ্গে একদিনের ছুটি পেলে সরকারি চাকরিজীবীরা যে নয় দিনের ছুটির আশা করে আসছিলেন তা আর হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে না।

সরকারি ক্যালেন্ডারে আগামী ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত আছে। তার আগে ১ মে শ্রমিক দিবস তথা মে দিবসের ছুটি।

এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার মূলত ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল।

মাঝখানে ৫ মে বৃহস্পতিবার অফিস খোলা। এর পর ৬ ও ৭ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ঈদের পর আগামী ৫ মে ছুটি হবে কিনা, সে বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে। তারা বলছে একদিন ছুটি হলে টানা নয় দিন ছুটি কাটাতে পারবেন তারা। ছুটি বাড়লে ঈদযাত্রায় যানবাহনের চাপ কমানোসহ সবারই সুবিধা।

আগামী ৫ মে ছুটির বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা নয় দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে ছুটি নিতে হবে। আর কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকে ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের বলেন, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে। কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবে, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবে। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।

তিনি বলেন, কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সব ছুটি তার ছুটি থেকে কাটা যাবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer