প্রকাশিত: ০৭/০৫/২০১৯ ৭:৪৯ পিএম

যমুনা :

এবার ঈদুল ফিতরে দীর্ঘ ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা। একদিন ছুটি নিলেই পেয়ে যাবেন টানা ৯ দিন ছুটি।

এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটি ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে।

ঈদুল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ে অসংখ্য মানুষ।

এবার রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ৫ জুন বুধবার। রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন।

৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ৩ জুন সোমবার অফিস খোলা।

eid-journey

ঈদুল ফিতর ৬ জুন হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এ ক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। অর্থাৎ ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে। এ ক্ষেত্রেও ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে দীর্ঘ ছুটিতে বেড়ানোর পরিকল্পনা আটছেন। সচিবালয়ে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, টানা ছুটি পেতে তারা ৩ জুন ছুটি নেবেন। তাই সরকারই ওইদিন ছুটি দিয়ে দিলে আরও ভালো। প্রয়োজনে ৩ জুন ছুটি দিয়ে এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির মধ্যে ওইদিনের অফিস করা যেতে পারে। অতীতে এমন হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এ ছাড়া এ দুই ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। এ দুই ঈদে তিন দিন করে ছুটি থাকে।

eid-journey

এর আগে ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪ জুলাই ছিল কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকুরেদের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. রইছ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘৩ জুন ছুটি ধরলে ঈদে ছুটিটা দীর্ঘ হবে এবার।’

৩ জুনও ছুটি ঘোষণার কোনো উদ্যোগ আছে কিনা- জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘ঈদ তো এখনও বেশ দূরে। সময় আসুক কর্তৃপক্ষ এটা দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে ছুটি হবে। দেখা যাক।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...