উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৫/২০২৫ ৬:৪০ এএম



ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার ঈদুল আজহায়ও ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। লম্বা ছুটি মানে দেশের ভ্রমণপিপাসু নাগরিকেরা ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে বেড়াতে বের হন। ফলে বরাবরের মতো এবারও বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকেরা ভিড় করবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পর্যটকদের ভিড় সামলানো ও ভ্রমণ নির্বিঘ্ন করতে এর মধ্যে জেলা প্রশাসন ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, দেশের ইতিহাসে ১০ দিনের টানা ছুটির খুব একটা নজির নেই। এ বছর ঈদুল ফিতরে ৯ দিন সরকারি ছুটি ছিল। ঈদুল ফিতরের ওই ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকত ও বিনোদনকেন্দ্রগুলোতে কমপক্ষে ১৩ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। ঈদুল আজহার লম্বা ছুটিতেও দেশ-বিদেশের পর্যটকেরা এখানে ছুটে আসবেন।




পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনে কক্সবাজার জেলা প্রশাসনের উদোগে গতকাল মঙ্গলবার প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় ঈদের ছুটিতে যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলো যাতে অতিরিক্ত রুম ভাড়া না নেয় এবং রেস্তোরাঁয় খাবারের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। পর্যটকেরা ভ্রমণে এসে যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন।

হোটেল ব্যবসায়ীরা জানান, কক্সবাজার শহর ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১ লাখ ৮০ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে হোটেলের কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। ঈদের দিন এই ছাড় উঠে যাবে বলে জানান ব্যবসায়ীরা।

টানা ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে বিপুল পর্যটকের সমাগম ঘটবে—বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, ১০ দিনের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মাঠে নামানো হবে।

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...