জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ৭:২০ পিএম

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কক্সবাজার -০৩ আসনের অন্তর্গত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের
ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বানের পানির কারণে এই দুই জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কোনো কোনো এলাকায় পানি ঘরের চালা স্পর্শ করেছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

পানিবন্দি মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুকনো খাবার বিতরণ করেছেন কক্সবাজার – ০৩ সংসদীয় আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি বন্দি মানবেতর দিনযাপন করা জালালাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের অন্তর্গত সওদাগর পাড়া,দক্ষিণ এবং পশ্চিম লরাবাগ পাড়া, পোকখালীসহ পুরো ঈদগাঁ উপজেলা মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

পশ্চিম পোকখালীর বাসিন্দা আকতার কামাল বলেন,আমাদের পুরো এলাকা পানির নিচে। এইসময় আমাদের পাশে দাড়িয়েছেন ব্যারিস্টার মিজান ভাই। এজন্য আমরা কৃতজ্ঞ।

রিকশা চালক হাসান বলেন, বন্যার সময় কেউ খোঁজ খবর রাখেন না। ওনার মতন একজন মানুষ হাঁটু পরিমান পানিতে নেমে আমাদের খাবার দিবেন কল্পনাও করেনি।

ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগ, দুর্দিনে সবার আগে এগিয়ে আসে, যার শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভারী বর্ষণ ও জোয়ারের ফলে পানিবন্দি অনেক ঘরে রান্না করা সম্ভব হয়নি।তাই তাদের পাশে থাকার এই ক্ষুদ্র চেষ্টা।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer