উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৪ ১০:৫১ এএম
Oplus_131072

রামুর ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর অপসারণ দাবী করে এবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে রামু উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেন বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের প্রতিনিধি দিদারুল করিম রায়হান।
জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ঈদগড়ের বিক্ষুব্দ জনতা গত ২৩ আগষ্ট থেকে চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর অপসারণের দাবীতে আন্দোলন শুরু করেন।ছাত্র জনতা গত ২৩ আগষ্ট শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যানের অপসারণের দাবীতে প্রথম বিক্ষোভ মিছিল ও ঈদগড় বাজার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল।বক্তব্যরা উক্ত সমাবেশ থেকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবীতে আল্টিমেটাম দিয়ে বলেন পদত্যাগ না করলে ২৫ আগষ্ট রবিবার পরিষদ ঘেরাও কর্মসুচি ঘোষণা করেন।
ঘোষণা মতে চেয়ারম্যান পদত্যাগ না করায় আন্দোলনকারী গত ২৫ আগষ্ট সকাল ১১ টা থেকে পরিষদ ঘেরাও কর্মসুচি পালন করেন।কর্মসুচী শেষে বিক্ষুব্ধ ছাত্র জনতা পরিষদের প্রতিটি কক্ষে তালা লাগিয়ে দেয়।

একই দিন রাতে চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর তার ব্যক্তিগত ফেইসবুক প্রোপাইল থেকে লাইভে এসে পদত্যাগ না করার ঘোষণা দেন।
এতে আন্দোলনরত ছাত্র জনতা আরো বিক্ষুব্ধ হয়ে ২৬ আগষ্ট সারা দিন ঈদগড়ের প্রতিটি পাড়া মহলায় মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন।
সর্বশেষ ছাত্র জনতা চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর অপসারণের দাবীতে ২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে রামু উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...