প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ১০:৫৭ এএম

নিউজ ডেস্ক;;
ইয়াবা ব্যবসায় জড়িত চট্টগ্রাম রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার দেশের বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবহার করে যাতে দেশ ছাড়তে না পারে, সেজন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বাবলু খন্দকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আর তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অন্যদিকে গ্রেপ্তার সিদ্দিকুরকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে গত শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে ১০ হাজার ইয়াবা, ৮০ হাজার টাকা ও মোটর সাইকেলসহ নগর পুলিশের বন্দর বিভাগের এসআই সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব ও কাউন্টার টেররিজমের যৌথ অভিযানে গ্রেপ্তার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এসব ইয়াবা রেলওয়ে থানার আরেক টিএসআই বাবলু খন্দকারের এক লোক তাকে বিক্রির জন্য দিয়েছেন।

ঘটনার পর থেকে পলাতক বাবলু খন্দকারসহ তিনজনের নামে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় অন্য দুজন পলাতক থাকলেও সিদ্দিকুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...