প্রকাশিত: ১৪/১১/২০২০ ৭:৩৭ এএম

ইয়াবা বিক্রির পর অস্ত্র নিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চট্টগ্রামের বাকলিয়া থেকে একজন আটক হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৪ নম্বরের রোডের ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযানে চালিয়ে টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়।

রিমান্ডে এই দুই আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিকের ওই বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে।

ওই বাসা থেকে আটক চারজন হলেন- মাসুদ ফোরকান, তার স্ত্রী শামীম আরা সুমি, মোবারক হোসেন ও মো. রাসেল।

সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer