প্রকাশিত: ২৬/১০/২০১৯ ৮:৩৮ পিএম , আপডেট: ২৭/১০/২০১৯ ১০:১৯ এএম

চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরগুনার আমতলী থানা পুলিশ ইয়াদ লঞ্চে অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়া (১৬) কে গ্রেপ্তার করেছে।

আজ সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল এমভি ইয়াদ লঞ্চে এ অভিযান চালায়। এ সময় সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আ. খালেক হাওলাদারের দুই কন্যা বিথি আক্তার ও লামিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩টি জিপার প্যাকেট থেকে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বিথি ও লামিয়াকে গ্রেপ্তার করা হয়।

বিথির স্বামী পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের তৈয়ব আলী শিকদারের পুত্র মিজানুর রহমান শিকদার ওই সময় তাদের সঙ্গে থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে স্ত্রী ও শ্যালিকাকে ফেলে পালিয়ে যান। মিজানুর রহমান এলাকার চিহ্নিত মাদক কারবারি। স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকার বিক্রি করতেন বলে পুলিশ জানায়।

আমতলী থানায় এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ৫৯০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...