প্রকাশিত: ৩০/০৬/২০২১ ৩:০২ পিএম , আপডেট: ৩০/০৬/২০২১ ৫:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকা থেকে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ৪৬ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। আটক ব্যক্তি নিজেকে অনলাইন সাংবাদিক বলে দাবি করেন।

বুধবার (৩০ জুন) দুপুর ২ টার দিকে একটি অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করেন তারা। হেলাল উদ্দিন উখিয়া উপজেলার বালুখালী আশারপাড়া এলাকার মো. হোছনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই নাজমুল হাসান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। খুরুশকুল রাস্তার মাথাস্থ একটি দোকান থেকে তাকে আটক করা হয়েছে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে যমুনা অনলাইনের উখিয়া প্রতিনিধি হিসেবে দাবি করেন।তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer