প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ১০:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ‘ইয়াবা গডফাদার’ সাইফুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।

সাইফুল করিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার ডা. হানিফের ছেলে।

মামলার এজাহারে সাইফুল করিমের বিরুদ্ধে ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সাইফুল করিমের অবৈধ সম্পত্তি জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে বলে জানা গেছে।

ডবলমুরিং খানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘দুদক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে একজনের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...