প্রকাশিত: ০৯/১১/২০২১ ৭:৩৮ এএম


সুমন পাল নামে এক ব্যক্তি কক্সবাজার থেকে গত শনিবার ৬০ হাজার পিস ইয়াবা কুরিয়ার করে রোববার ফ্লাইটে ঢাকায় এসে নিজেই তা রিসিভ করেন। তাকে ইয়াবার বস্তাসহ আটক করে ঢাকা মহানগর পুলিশের ডিবি লালবাগ বিভাগ। পরে তার সঙ্গে থাকা ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং রুবেল নামে আরেকজনকে আটক করা হয়।

সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন।

তিনি জানান, রোববার বিকেলে কাকরাইল থেকে সুমন পাল ও রুবেলকে আটক করা হয়। তাদের কাছে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে রুবেলের দেওয়া তথ্যমতে ওয়ারির একটি ফ্ল্যাট থেকে আরও ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পাল জানায়, তিনি শনিবার কুরিয়ারে ৬০ হাজার পিস ইয়াবা কক্সবাজার থেকে পাঠিয়েছেন। পরে নিজের মোবাইল নম্বর দিয়ে পার্সেল রিসিভ করে তা রুবেলের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য রোববার ফ্লাইটে ঢাকায় আসেন।

তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer