প্রকাশিত: ২৬/০১/২০২০ ৮:৩২ পিএম

ইয়াবা ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কারাগারে থাকা আমিন হুদা ও তার স্ত্রী মিতু বেগমের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ জানুয়ারি এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠান দুদকের পরিচালক (মানিলন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ২১ কার্যদিবসের মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে হুদা ও তার স্ত্রীকে।

মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে। ২০০৭ সালের ২৪ অক্টোবর র‌্যাবের অভিযানে এক সহযোগীসহ গ্রেফতার হন আমিন হুদা। সে সময় গুলশানে তার ফ্ল্যাট থেকে থেকে ইয়াবা তৈরির সরঞ্জাম, উপাদানসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। ২০১২ সালে জুলাইয়ে আদালতের রায়ে ৭৯ বছরের সাজা হয় আমিন হুদার। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালে হাইকোর্ট তাকে জামিন দেন। কিন্তু পরে রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন বাতিল হয়ে যায়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer