প্রকাশিত: ০৮/১১/২০১৯ ৪:৩১ পিএম

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবা সেবনকালে যুবলীগ নেতা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে নারীসহ আটক করেছে পুলিশ।

এ সময় আরো একজনকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৮ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ।

আটককৃতদের পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরা হলো, উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যক্তা মাইশা আক্তার মুন্নী।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, আটককৃতরা বৃহস্পতিবার গভীর রাতে নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবনসহ অসামাজিক কার্যকলাপ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই ৪ জনকে আটক করে। তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের নানা উপকরণ জব্দ করে পুলিশ। এ সময় আটক মুন্নী ইয়াবা সেবনের জন্য সেখানে যাওয়ার কথা সবার সামনে স্বীকার করেন।

ওসি আরো জানান, ইয়াবাসহ ৪ জন আটকের ঘটনায় থানার এসআই মিজানুর রহমান মাদক আইনে মামলা করেছেন। আটক ৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...