প্রকাশিত: ১৩/০৩/২০২২ ৩:১৯ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবএন) সদস্যরা।

শনিবার (১২ মার্চ) উখিয়ার পানবাজার ক্যাম্প এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।

ধৃতরা হলো ক্যাম্প ১০ এর জাফর আলমের ছেলে আনিছুর রহমান (২০) ও নুর হোসেনের মেয়ে ইসমত আরা (১৮)।

রবিবার (১৩ মার্চ) ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ১০ এর জি/৮ নম্বর ব্লকে আনিছুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে চার হাজার ৮৪০ পিস ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকাসহ রোহিঙ্গা দুই নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer