প্রকাশিত: ১২/১১/২০১৯ ৮:২৯ পিএম

লালমনিরহাটে ৬৪০ পিস ইয়াবাসহ উমর ফারুক নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকালে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসানসহ একদল পুলিশ তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়া সাংবাদিককে ইয়াবাসহ আটক করেন।

আটক উমর ফারুক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা ব্রাক অফিস রোড এলাকার আব্দুল হালিমের ছেলে বলে জানা গেছে। এ সময় তার সাথে থাকা একটি ক্যামেরা, একটি ট্যাব, মোহনা টেলিভিশনের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়।

আটক উমর ফারুক নিজেকে মোহনা টিভি’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দাবি করলেও মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ শহিদুল ইসলাম ইমরানের দাবি ‘এক সময় উমর ফারুক মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়ার পর ৪/৫ বছর আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।’

ভুয়া সাংবাদিক উমর ফারুকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন থেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম।

এ ব্যাপারে মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ শহিদুল ইসলাম ইমরান জানান, এক সময় উমর ফারুক আমাদের মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে ছিলেন। তার বিরুদ্ধে এ রকম মাদকের অনেক অভিযোগ পাওয়ার পর ৪/৫ বছর আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু সে আমাদের দেয়া মোহনা টেলিভিশনের লোগো ফেরত দেয়নি। তাকে কোনো আইডি কার্ড দেয়া হয়নি। আইডি কার্ড তো যখন তখন বানিয়ে নেয়া যায়। বর্তমানে কুড়িগ্রাম জেলায় উমর ফারুক মন্ডল মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন, মোহনা টেলিভিশনের বর্তমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও তার নাম একই হওয়ায় সে এই সুযোগ নিচ্ছে। তবে ওই ভুয়া সাংবাদিক উমর ফারুক মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি নয়।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...