প্রকাশিত: ২৭/০৮/২০১৭ ৮:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩১ পিএম

নিউজ ডেস্ক::
জয়পুরহাট শহরের একটি রেস্তোরা থেকে ১০০০ পিস ইয়াবাসহ এক বিজিবি সদস্য ও তার সহযোগিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ‘ফুড-বে’ চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক বিজিবি সদস্য হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের মজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান (২৫)। তিনি টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নে কর্মরত। তার ব্যাচ নম্বর ৮১৯৬৬।

আটক অপরজন হলেন- একই গ্রামের মোহাম্মদ আলী দেওয়ান ওরফে খোকার ছেলে সিরাজুল ইসলাম।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, বিজিবি সদস্য সহযোগিসহ ওই রেস্টুরেন্টে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে সিরাজুল ইসলামের দেহ তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটক বিজিবি সদস্য ছুটিতে বাড়ি এসে তার সহযোগিকে নিয়ে ইয়াবাগুলো বিক্রির উদ্যোশে ওই চাইনিজ রেস্টুরেন্টে এসেছিলেন বলে গোয়েন্দা পুলিশ জানায়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...