প্রকাশিত: ২০/০৮/২০১৮ ৬:১৪ পিএম

ডেস্ক নিউজ – র‌্যাবের অভিযানে নারায়নগঞ্জের বরখাস্ত হওয়া পুলিশের পলাতক এএসআই সালাউদ্দিন ইয়াবাসহ আটক হয়েছেন। তার প্রাইভেটকার চালক রনিকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর পৌনে ৪টার দিকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা, মাদক বিক্রির ২ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা, নতুন মডেলের সাদা ১টি প্রাইভেটকার, ডিবি লেকা ১ টি জ্যাকেট, পুলিশের ১টি আইডি কার্ড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে পলাতক এএসআই সালাউদ্দিন ও তার প্রাইভেটকার চালক রনিকে গ্রেফতার করা হয়। তিনি অনেকদিন ধরে পলাতক ছিলেন। তাদের গাড়ি তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রর ২ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডিবি লেখা ১টি জ্যাকেট ও পুলিশের ১টি পরিচয়পত্র ও বিভিন্ন ব্র্যান্ডের ৪টি মোবাইলফোন পাওয়া গেছে।

তিনি আরও জানান, গত ২৩ জুলাই র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এএসআই সালাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালায়। ওই সময় তার বাসা থেকে ৫ হাজার ৬০০ ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৫০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এ বিষয়ে মামলা করে। তখন থেকেই পলাতক ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এএসআই স্বীকার করেছেন, নারায়নগঞ্জে ডিবিতে থাকার সময় উপকুলিয় শহর টেকনাফের কিছু মাদক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক হয়। এরপর থেকেই টেকনাফ থেকে ইয়াবা এনে নারায়নগঞ্জ ও ঢাকায় বিক্রি করতেন তিনি। এছাড়া ডিবি পুলিশের পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিতেন। এসব বাসায় তার গাড়িচালক ও অন্যান্য সহযোগীদের মাধ্যমে ইয়াবা মজুদ ও বিক্রি করতেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...