প্রকাশিত: ০৬/০৬/২০১৭ ৯:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ পিএম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে মো: তুহিন (২৪) কে ২০ পিস ইয়াবা এবং ১শ’ ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত। সোমবার রাত গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই রবিউলের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জ বাজার মধ্য পারপূগী এলাকায় অভিযান চালালে হাতে নাতে তুহিনকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়। এ সময় পুলিশ তুহিনের শরীর তল্লাসি করতে গেলে পুলিশের উপর হামলা চালায় তুহিন। পরে পুলিশ তুহিনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, জামালপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নেই। কেউ যদি নিজেকে সভাপতি পরিচয় দিয়ে ছাত্রলীগের নাম খারাপ করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা উচিত।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সিফাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তুহিন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত। তাই পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer