প্রকাশিত: ২১/০৭/২০২০ ৯:০৭ এএম

রিদুয়ানুর রহমান:
রামু উপজেলার চেইন্দা এলাকায় অভিযান চালিয়ো ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ উখিয়া জালিয়াপালং রুপপতি গ্রামের রুবাইয়া নাজনীনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ১ মহিলা ইয়াবা ট্যাবলেটসহ রামুচেইন্দা এলাকাস্থ ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে অবস্থান করছে।

এমন সংবাদে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল বিকাল ৫টা ৩০ এর দিকে উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুবাইয়া নাজনীন (২৪)কে আটক করে৷

পরে শপিং ব্যাগ তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা সর্বমোট ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মহিলা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো৷

আটককৃত মহিলা রুবাইয়া নাজনীন (২৪) উখিয়া জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের রফিকুল ইসলামের সহধর্মিণী।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪৮,৫০,০০০ (আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রায়।

গ্রেফতারকৃত মহিলা ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer