প্রকাশিত: ০১/০৯/২০১৮ ৯:৪০ এএম

ডেস্ক রিপোর্ট ::
ইয়াবার মতোই এমন আরেক মাদক মিলেছে। তবে তা ইয়াবার বড়ির মতো নয়। দেখতে চায়ের পাতার গ্রিন টিয়ের মতো। যা খেলে শরীরে তৈরি করবে ইয়াবা গ্রহণের মতো অনুভূতি। নতুন এই মাদকের নাম নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস)। তবে ফেনসিডিল-ইয়াবার মতো সীমান্ত পথে নয়, আকাশপথে এসেছে নতুন এই মাদক।

শুক্রবার (৩১ আগস্ট) বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো ভিলা থেকে নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাসপেন্সেস (এনপিএস) (new psychotropic substances) এর ২৩টি প্যাকেট (৪৬৮ কেজি) জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার।

তিনি বলেন, এটি একটি নতুন মাদক। যার নাম নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) । বাংলাদেশে এটি প্রথম। এনপিএস অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা যায়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। বলা যায় অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে। এক ধরনের গাছ থেকে এনপিএস তৈরি হয়ে থাকে। এটি আমাদের তালিকায় ‘খ’ ক্যাটাগরির মাদক।

গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক বলেন, আমাদের কাছে তথ্য ছিল ২৭ আগস্ট বিপুল পরিমাণ মাদক আসবে। কিন্তু সেদিন সেটি আসেনি। আজ সকালের দিকে একটি কার্গোতে এসেছে বলে খবর আসে। ওই কার্গোটি তল্লাসি করে তাতে পাওয়া যায়নি। বিকেলের দিকে ফরেন পার্সেল অফিসে আসা ৩০ টি কার্টুনের মধ্যে ৪৬৬ কেজি এই নতুন মাদক পাওয়া যায়। এ ব্যাপারে আমাদের এনএসআইয়ের ব্যক্তিরা সর্বাত্মক সহযোগিতা করেছে। তারা বাংলাদেশে নতুন রুট হিসেবে সেগুলো এনেছে, এখানে বাজার তৈরির একটি পরিকল্পনা ছিল কিন্তু তার আগেই সেটি আমাদের হাতে ধরা পড়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নামটি প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করে মাদকগুলো জব্দ করা হয়। সেগুলো আফ্রিকার দেশে ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিয়াদ মোহাম্মাদ ইউসুফ নামের এক ব্যক্তি পাঠিয়েছে। বাংলাদেশের নওসিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এগুলো আমদানি করেছে। তবে প্রতিষ্ঠানটি তাদের নাম বদল করে নওয়াহিন নামে এনেছে।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer