প্রকাশিত: ০৭/১১/২০১৯ ৮:৫৮ পিএম
শুধু মাদক নয় দেহ ব্যবসায়ও জড়িত তারা

শুধু মাদক নয় দেহ ব্যবসায়ও জড়িত তারা
মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে চার নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপরে ৭০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পরিতোষ সাংমা, রত্না ইয়াসমিন, হাসিনা আক্তার, শারমিন সিদ্দিকা বন্যা ও লতা আক্তার। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। আকটদের মধ্যে রত্না ইয়াসমিনের বাড়ি পশ্চিম বান্দুটিয়া এলাকায়। আর বাকিদের বাড়ি আশপাশের বিভিন্ন জেলার।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা মাদকদ্রব্য বিক্রি ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। রত্না ইয়াসমিনের বাড়িতে এসে তারা এই অপকর্ম চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরক আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer