ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২২ ৮:০৭ পিএম , আপডেট: ২০/০৮/২০২২ ৮:০৮ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে ইসলামের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে কাজ করেছে, অন্য কোনো সরকার তা করেনি।
শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, শুধু মুখে ইসলামের কথা বলে ফায়দা লোটা বিএনপি-জামায়াতসহ ইসলামের লেবাস ধরে যারা ইসলাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার পর বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে হত্যা করা হয়। যে দেশীয় অপশক্তি স্বাধীনতা চায়নি, যে আন্তর্জাতিক শক্তি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপি-জামায়াত শুধু নির্বাচন এলে মধুর মধুর কথা বলে। কিন্তু ইসলামের জন্য কোনো কাজ করে না। তাদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। এতে অন্যদের মধ্যে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও ওলামারা বক্তৃতা করেন

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer