ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ৪:৩৫ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিএল) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেছেন, ২০১৭ সালের পর থেকে ইসলামী ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম ৮০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। শিগগিরিই এস আলম গ্রুপের নামে থাকা শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন শক্তিশালী করা হবে।

সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইবিবিএল চেয়ারম্যান বলেন, সরকার পতনের পর থেকে তিন মাসে ইসলামি ব্যাংকের ডিপোজিট বেড়েছে ৪ হাজার ৯৭২টি। প্রবাসী আয় এসেছে ১০ হাজার কোটি টাকা। দেশের মোট রেমিট্যান্সে ইসলামি ব্যাংক আবারও ৩০ শতাংশ ভূমিকা রাখার দিকে এগিয়ে যাচ্ছে।

তবে আপাতত নতুন ঋণ দেয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ইসলামি ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে ৮০ হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম। এস আলমের সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে। গ্রুপটির নামে থাকা ১০ হাজার কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেয়া হচ্ছে।

ব্যাংকের সম্পদ পুনরুদ্ধারে ৪ অডিট ফার্ম নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান আইবিবিএল চেয়ারম্যান। তিনি বলেন, ফার্মগুলো জানুয়ারিতে রিপোর্ট দেয়া সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব মর্টগেজ সম্পদগুলো বিক্রি করার প্রক্রিয়ায় যাওয়া যাবে। প্রায় ৩০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এরমধ্যে ১০ হাজার কোটি টাকা থাকবে এস আলম গ্রুপের শেয়ার। বাকিটা নতুন ইস্যু করা হবে।

তবে নাবিল গ্রুপের শেয়ার কেনার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, বিদেশি সাবেক শেয়ারহোল্ডারদের ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোচনা চলছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...