বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১/১২/২০২২ ৫:৫৩ পিএম

ইসলামি গানের মডেল হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। ‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে গানটির কথা লিখেছেন রফিকুল ইসলাম তাওহিদ। মুহাম্মদ বদরুজ্জামানের সুরে এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

সম্প্রতি নির্মাতা ইয়ামিন এলানের নির্দেশনায় গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইসলামি সংগীতটি প্রকাশ করা হবে।

প্রথমবারের মতো ইসলামি সংগীতে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করলেও আমি প্রায়ই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে ইসলামি গানে প্রথমবার মডেল হিসেবে অভিনয় করেছি। শুটিংয়ের পুরোটা সময় ভীষণ উপভোগ করেছি। গানের কথার পাশাপাশি ভিডিওতেও বেশকিছু মেসেজ রয়েছে। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, “মইরা গেলে ফিইরা আসে না’ গানটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। অত্যন্ত গোছালো ও সহজ-সরল কথামালায় সাজানো হয়েছে এই মরমি সংগীত।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...